নিজেই ঝাড়ু হাতে স্কুল সাফ করলেন নাদনঘাট থানার আইসি, পড়ুয়াদের দিলেন সচেতনতার পাঠ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- নিজেই ঝাড়ু হাতে স্কুল সাফাই করলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। ছাত্র-ছাত্রীদের দিলেন কিছু বিষয়ে “ভবিষ্যৎ উন্নয়নের দিশা” ও সচেতনতার পাঠ। এদিন রবিবার সকালে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নাদনঘাট থানার আইসি এবং থানার বিভিন্ন পুলিশ কর্মীদের স্কুলে ঝোপ-ঝাড় এবং পড়ে থাকা নোংরা সাফাই করতে দেখা গেল। পরবর্তী সময় প্রতি রবিবার ওই স্কুলে চলা একটি কোচিং সেন্টারে উপস্থিত হওয়া ছাত্রছাত্রীদের পরান তিনি। মোবাইল ব্যবহারের মাধ্যমে কিভাবে ভালো স্টাডি ম্যাটেরিয়ালস জোগাড় করা যায় , কিভাবে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এই সমস্ত প্ল্যাটফর্মকে ব্যবহার করে পড়াশোনায় অগ্রগতি আনা যায় সেই সমস্ত বিষয়গুলি এদিন ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন তিনি। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের কমিউনিটি পুলিশিং এর তরফ থেকে প্রতি রবিবারে নাদনঘাট থানা পুলিশের উদ্যোগে স্বচ্ছতা অভিযান এবং বাগান তৈরি করা হয়েই থাকে। আর আজ পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয় এসেছিলাম সেখানেই সাফাইয়ের কাজ করলাম। অন্যদিকে ওই স্কুলের এক শিক্ষক তিনি বলেন, স্কুলে অনেকটাই নোংরা আবর্জনা হয়েছিল আজকে নাদনঘাট থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *