
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি সরকারের ১০০ দিন উদযাপন উপলক্ষে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর জগন্নাথপুর অঞ্চলের বিরোহিম্বার এলাকায় কর্মীসভার আয়োজন করল বিজেপি। কেশপুর বিধানসভা কেন্দ্রের ২ নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে এই কর্মীসভার আয়োজন করা হয়।
কর্মীসভায় উপস্থিত ছিলেন কেশপুর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক পলাশ হাজরা, মণ্ডল কমিটির কার্যকর্তা রবিন কোলে, কৃষাণ মোর্চার সভাপতি সুশান্ত বিশ্বাস, সঞ্জয় সামন্ত, সাংগঠনিক জেলা আইনি সেলের স্বপন পাল-সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা।
সভায় মূলত দলীয় কর্মীদের সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার বার্তা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও কর্মীদের সঙ্গে আলোচনা হয়।












Leave a Reply