
বৈষ্ণবনগর, মালদা, নিজস্ব সংবাদদাতা : – পিতার আদর্শকে পাথেয় করে এবং সমাজের অন্তিম সারির মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে এক অনন্য ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রয়াত শ্যামাচরণ সাহার তিন ছেলে। সুশীলা শ্যামাচরণ সাহা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও সমাজসেবামূলক কাজের মাধ্যমে পালিত হলো তাঁর ২৫ তম মৃত্যুবার্ষিকী।
২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুর্শিদাবাদের ধুলিয়ান কিষান বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রয়াত শ্যামাচরণ সাহার স্মৃতি রক্ষার্থে এবং তাঁর মানবতাবাদী আদর্শকে বাঁচিয়ে রাখতে তাঁর তিন সন্তান বহু দুস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন। এলাকার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এই দীর্ঘস্থায়ী সামাজিক উদ্যোগটি স্থানীয় মহলে ও বিশিষ্টজনেদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মুর্শিদাবাদের ধুলিয়ানের পাশাপাশি কালিয়াচক ৩ ব্লকের অন্তর্গত বৈষ্ণবনগর চামাগ্রাম কিষান বিড়ি ফ্যাক্টরিতেও সপরিবারে উপস্থিত থেকে এদিন সেবা কার্য পরিচালনা করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শ্যামাচরণ সাহার তিন কৃতি সন্তান সন্তোষ কুমার সাহা, প্রশান্ত কুমার সাহা এবং জয়ন্ত কুমার সাহা পাশাপাশি সাহা পরিবারের অন্যান্য সকল সদস্যের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বেশি মর্যাদাপূর্ণ করে তোলে।
এছাড়াও বৈষ্ণবনগর চামাগ্রাম কিষান বিড়ি ফ্যাক্টরির ম্যানেজমেন্ট ও সমস্ত স্তরের কর্মরত কর্মীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এবং সুশীলা শ্যামাচরণ সাহা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এদিনও প্রায় কয়েক শতাধিক দুস্থ মানুষের হাতে পরিবারের সদস্যরা নতুন বস্ত্র তুলে দেন ৷
বাবার স্মৃতিকে অম্লান রাখতে এবং সাধারণ মানুষের সেবায় এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ধরনের জনকল্যাণমূলক কাজ সমাজের অনগ্রসর অংশের মানুষদের জীবনে সত্যিতেই এক নতুন আশার আলো ছড়িয়ে দিচ্ছে।












Leave a Reply