গয়েশপুরে রাস্তার কাজ শুরু হতেই বিতর্ক, ‘নিয়ম বহির্ভূত’ অভিযোগে কাজ বন্ধ করল বিজেপি।

নদীয়া-কল্যাণী, নিজস্ব সংবাদদাতা : – রাস্তার কাজ শুরু হতেই বির্তক, তৈরি হলো জটিলতা, কাজ বন্ধ করে দিল বিজেপি সভাপতি! অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে রাস্তার কাজ হচ্ছে, বিজেপির মন্ডল সভাপতির ,,
ঘটনাটি গয়েশপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের। অভিযোগ
এই ওয়ার্ডে সকাল থেকে রাস্তার কাজ শুরু হয়। সরকারি কাজ হবে নিয়ম মেনে কিন্তু নিয়ম বহির্ভূতভাবে তৈরি হচ্ছিল রাস্তার কাজ ।
খবর পেয়ে ছুটে আসে বিজেপি মন্ডল সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা। এরপর তারা রাস্তার কাজ বন্ধ করে দেয়। বেশ কিছু সময় সময় রাস্তার ঠিকা শ্রমিকদের সঙ্গে বচসা হয়। অবশেষে রাস্তার কাজ বন্ধ করে দেয় ঠিকা শ্রমিকরা ।
বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ পাল বলেন তৃণমূলের আমলে দুর্নীতি হয়েছে,নিয়ম বহির্ভূতভাবে রাস্তা সহ অন্যান্য কাজ হয়েছে কিন্তু এই আমলে কোন অবৈধ কাজ হবে না বা হলেও আমরা বরদাস্ত করবো না।
এমনকি রাস্তার কাজে ব্যবহৃত একটি রোলার নিয়েও তিব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। যদিও ঘটনার খবর পেয়ে ছুটে আসে গয়েশপুর ফাঁড়ির পুলিশ ।
এই বিষয়ে,গয়েশপুর পৌরসভার নির্বাহী আধিকারিক বলেন আগামী শুক্রবার রাস্তার উদ্ধোধন হবে কিন্তু তার আগে কি ভাবে রাস্তার কাজ শুরু হলো জানা নেই , তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
তবে সরকারি কাজ অনুমোদন ছাড়া কি ভাবে শুরু হয় সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *