
বহরমপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক মামলা নিষ্পত্তি হল জাতীয় লোক আদালতে। শনিবার মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বহরমপুরে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে বিভিন্ন ধরনের মামলার মীমাংসা করা হয়।
উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জজ পার্থপ্রতিম চক্রবর্তী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রণয় সুব্বা, অতিরিক্ত জেলা জজ, বিচার বিভাগের অন্যান্য আধিকারিক, আইনজীবী ও প্যারালিগাল ভলান্টিয়াররা।
এদিন ১৩,৪৪১টি মামলার মধ্যে ৮,৩৪৪টি মামলা নিষ্পত্তি করা হয়। বিমা, ঋণ ও কৃষিঋণ, বিদ্যুৎ বিল-সহ একাধিক বিষয়ে মামলার মীমাংসা হয়। মামলা নিষ্পত্তি হওয়ায় স্বস্তি পান উপকৃত মানুষজন।
জাতীয় লোক আদালত উপলক্ষে একাধিক সচেতনতা স্টলও বসানো হয়। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা উপস্থিত থেকে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, কম সময়ে ও কম খরচে সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতেই এই উদ্যোগ।












Leave a Reply