
নদীয়া – গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা:- গয়েশপুর পৌর এলাকায় বেশ কয়েকটি রাস্তা দির্ঘ দিন ধরে বেহাল দশা, তার মধ্যে কয়েক দিনের বৃষ্টিতে আরো খারাপ হয়ে ওঠে কংকাল দশায় পরিনত হয় । মাঝে মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় জখম হয় পথচারিরা। দির্ঘ দিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল রাস্তা নিয়ে।
গয়েশপুর অঞ্চলে সেই তিনটি রাস্তার উদ্ধোধন করলেন কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস, উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক, গয়েশপুর পৌরসভার পৌর প্রশাসক সৌগত পাত্র, নির্বাহী আধিকারিক রবীন্দ্রনাথ বাড়ৈ, বিশিষ্ট সমাজ সেবক ডঃ সপ্তষী বিশ্বাস সহ পৌর আধিকারিকগন ।
জানা যায় গয়েশপুর পৌর ৮ নং ওয়ার্ড, পৌর ৯ নং ওয়ার্ড এবং ১৪ নং ওয়ার্ড।
প্রসঙ্গত কয়েক দিন আগে ১৪ নং ওয়ার্ডে রাস্তার কাজ শুরু হওয়াকে কেন্দ্র করে বির্তক সৃষ্টি হয়। অবৈধ ভাবে রাস্তার কাজ হচ্ছে, অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। আজ সেই বিতর্কিত রাস্তায় নারকেল ভেঙে রাস্তা নির্মাণের সূচনা করলেন কল্যাণী বিধান সভার বিধায়ক অনুপম বিশ্বাস।
পালা বদলের পর নতুন সরকারের উদ্যোগে কল্যাণী বিধান সভার গয়েশপুর পৌর এলাকায় এক সঙ্গে তিনটি রাস্তা উদ্বোধন হওয়ায় যথেষ্ট খুশি এলাকাবাসী।
এরপর ধাপে ধাপে গয়েশপুর পৌর এলাকায় আরো কাজ করা হবে বলে জানিয়েছেন কল্যাণী বিধায়ক অনুপম বিশ্বাস।












Leave a Reply