
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হল ফালাকাটা ব্লকের ১৩/১৪০ নম্বর পার্টে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবনাথ পাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার মহিলাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠানস্থল। প্রদীপ প্রজ্বালনের পর কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। পরে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩/১৪০ নম্বর পার্ট সভাপতি বিপ্লব পাল, পার্ট কমিটির পক্ষে গৌতম পাল, দিলীপ সরকার, রতন সরকার, মিন্টু সাহা, সুজিত দেবনাথ-সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ওই অনুষ্ঠানে অংশ নেন এলাকার মহিলারাও।












Leave a Reply