
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এলাকায় ‘আশীর্বাদ প্রদীপ’ প্রজ্বালন করা হয়। এদিন ব্লক অফিস, স্কুল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন ব্লক অফিস চত্বরে বিকেল থেকেই সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। কয়েকশো মানুষ উপস্থিত হয়ে আশীর্বাদ প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন স্কুল ও অন্যান্য এলাকাতেও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।












Leave a Reply