পিংলার জলচকে সিপিএমের সাংগঠনিক বৈঠকে অস্থিরতা, ঘটনাস্থলে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ পিংলা থানার অন্তর্গত জলচক বাজার সংলগ্ন সিপিএমের পার্টি অফিসে অভ্যন্তরীণ সাংগঠনিক মিটিং চলাকালীন এক অস্থিরতার পরিবেশ তৈরি হয়। সার্বিক নয় নম্বর অঞ্চল ও পিংলা জুড়ে বিগত 35 বছরের সিপিএমের শাসন ব্যবস্থায় শেষ কয়েকটি বছরে যে অমানবিক অত্যাচার ও খুন সন্ত্রাসের রাজনীতি চালিয়ে ছিল, এখনো মানুষ ভুলতে চাইলেও ভুলতে পারেনি। বিগত শাসন ব্যবস্থায় সিপিএমের সুশান্ত ঘোষের নেতৃত্বে এই জেলায় কি ঘটনা ঘটেনি তা প্রত্যেকেই অবগত, তারাই আজ গণতন্ত্রের বুলি উড়িয়ে নিজেদেরকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করছে। ভুলে যায়নি মানুষ।আজ জলচক পার্টি অফিসে তাদের মিটিং চলাকালীন চরম অস্থিরতার পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে পিংলা থানার পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দেন। এই ঘটনায় বিজেপি ও সিপিএম ইভয় উভয়কেই দোষারোপ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *