তিন দিন নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্ক থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার, রবীন্দ্রনগরে চাঞ্চল্য।

দক্ষিণ 24 পরগনা, নিজস্ব সংবাদদাতা:- বিশ্বকর্মা পুজোর রাত থেকে নিখোঁজ ছিলেন এক যুবক। আজ সব সকালে মহেশতলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের লালাবাগান এলাকায় একটি জলের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল তাঁর পচাগলা দেহ। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, নেমে এসেছে শোকের ছায়া।
মৃত যুবকের নাম রিতেশ মান্না, বয়স ৩৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে লালাবাগান এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
কীভাবে ওই যুবকের মৃত্যু হল এবং কীভাবে তাঁর দেহ সেপটিক ট্যাঙ্কে পৌঁছল, তা খতিয়ে দেখছে রবীন্দ্রনগর থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *