বন্যার মধ্যেও পরীক্ষা, মানিকচক কলেজে ভূতনির ৭৩৬ পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। আর এই পরীক্ষাকে ঘিরে আঁটসাঁট ব্যবস্থা মানিকচক কলেজের পরীক্ষা কেন্দ্রে। এই কেন্দ্রে ভূতনির বানভাসি তিনটি বিদ্যালয় উত্তর চন্ডিপুর বিপি হাই স্কুল, আমতলা নন্দিটোলা হাই স্কুল ও ভূতনি চন্ডিপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভুতনির প্রায় ৭৩৬ জন পরীক্ষার্থী এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে আগাম তাদের ভূতনি থেকে উদ্ধার করে থাকার ব্যবস্থা করা হয়েছিল লালবাথানি হাই স্কুল ও মানিকচক মডেল স্কুলে। সেখানেই তাদের থাকা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিল প্রশাসন। এমনকি আজ পরীক্ষার দিন বিনামূল্যে যানবাহনের মাধ্যমে যাওয়া আসার ও ব্যবস্থা করা হয়েছে। মানিকচক কলেজে ভূত্নীর তিনটি বিদ্যালয় ছাড়াও মথুরাপুর বি এস এস হাইস্কুলের ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিচ্ছেন। মোট ১০৪১ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *