
মালদা, নিজস্ব সংবাদদাতা : – বিহার থেকে বাংলাদেশে পাচারের আগেই প্রচুর চোরাই মোবাইল উদ্ধার করল মালদা জেলা পুলিশ। রবিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মালদার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সামাদ নামে এক যুবককে গ্রেফতার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় ৫৩ টি চোরাই মোবাইল এবং নগদ ৭০ হাজার টাকা। ধৃতের বাড়ি চরি অনন্তপুরের বাবু পাড়া এলাকায়। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বিহার থেকে আনা হয়েছিল চোরাই ফোন গুলি। প্রাথমিক অনুমান মোবাইলগুলি বাংলাদেশে পাচার করা হত। কিন্তু তার আগেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।












Leave a Reply