অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ, বেতন বৃদ্ধির দাবি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ। বেতন বৃদ্ধির দাবিতে সোমবার এই বিক্ষোভকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় চিৎপুরে।

সোমবার চিৎপুরে ডেঙ্গি-বিরোধী প্রচারাভিযানে অংশ নেন অগ্নিমিত্রা পাল। কর্মসূচি শেষে তিনি বেরিয়ে যাওয়ার সময় পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক বাড়ানো হয়নি। এদিন মন্ত্রীর কাছে মূলত বেতন বৃদ্ধির দাবি জানান বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *