
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিবসকে সামনে রেখে এক সপ্তা ধরে সেবা সপ্তাহ পালন করছে বিজেপি নেতৃত্ব। সেই সেবা সপ্তাহ অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের বিডিও অফিস সংলগ্ন ময়দানে আগামী ২৭ শে সেপ্টেম্বর সেবা প্রকল্প অভিযানে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ওই ময়দান পরিদর্শন করলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। মাঠ পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক বৈঠক সেরে ফেললেন জেলাশাসক।












Leave a Reply