মালদার মহিষবাথানীতে বড়সড় যোগদান কর্মসূচি, কংগ্রেসে যোগ কয়েকশো কর্মী-সমর্থকের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের বরকোল এলাকায় কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বড়সড় যোগদান কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, কংগ্রেস নেতা মোত্তাকিন আলম, উদয় মণ্ডল-সহ দলের অন্যান্য নেতৃত্ব।কংগ্রেসের দাবি, এদিন প্রায় ১৩ জন অঞ্চল সদস্য, একজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং কয়েকশো কর্মী-সমর্থক কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সাংসদ ঈশা খান চৌধুরীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে স্বাগত জানানো হয়।এই যোগদান কর্মসূচির নেতৃত্বে ছিলেন সারাফত আলী। তাঁর নেতৃত্বেই সদস্য ও কর্মী-সমর্থকেরা কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।যোগদানের পর সারাফত আলী বলেন,বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে গেলে কংগ্রেসের প্রয়োজন। তাই আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতেই কংগ্রেসের সঙ্গে আমরা যুক্ত হয়েছি।এদিনের কর্মসূচিকে ঘিরে বরকোল এলাকায় কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে মহিষবাথানী অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *