
মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদা ক্রাইম মনিটরিং গ্রুপ CMG এবং কলকাতা পুলিশের STF এর বড় সাফল্য।মালদা CMG এবং কলকাতা পুলিশের এস টি এফ এর যৌথ অভিযানে উদ্ধার করল প্রায় দুই কোটি টাকার মাদক দ্রব্য। রবিবার রাতে গোপন সূত্রের খবরে কলকাতা এসটিএফ টিম এবং মালদা ক্রাইম মনিটরিং গ্রুপ মালদা টাউন স্টেশন গোহাটি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন থেকে উদ্ধার করল প্রায় দুই কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার তৈরির কাঁচামাল। তার মধ্যে কাঁচামাল ক্রুড ছিল ৫৯৮ গ্রাম এবং ব্রাউন সুগার এক কেজি ১২ গ্রাম করে দুই প্যাকেট দুই কেজি ২৪ গ্রাম ব্রাউন সুগার ছিল । পাচারকারী দুজনকে দুজনকে করে পুলিশ। তাদের বাড়ি জানা যায় মালদার কালিয়াচক মজমপুরে, একজনের নাম জুভাইয়েল শেখ বয়স 18 আরেকজনের নাম আলেপ শেখ বয়স ৪১, ধৃতদের কাছ থেকে জানা যায় ১০ হাজার টাকার বিনিময়ে তারা গোহাটি থেকে মালদায় এই মাদক দ্রব্য নিয়ে আসছিল। মূলত মনিপুর থেকে এগুলো আসে পুলিশ সূত্রে জানা যায়। এদেরকে পুলিশের উদ্ধারকারী দল, মালদা টাউন জিআরপির হাতে তুলে দেয়, মালদা টাউন জিআরপি এই দুজনকে সোমবার মালদা আদালতে তোলে এবং দশ দিনের পিসি রিমান্ডের আবেদন করে আদালতের কাছে। এদের সঙ্গে আরও জিজ্ঞাসাবাদ করে দেখবে কে কে জড়িত আছে এই পাচার চক্রের সঙ্গে।












Leave a Reply