সাত সকালে জঙ্গলমহলের রামলালের প্রাতঃভ্রমণ, রাস্তা ঘুরে দর্শন দিল ‘রামলাল’।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে ফের লোকালয়ের রাস্তায় জঙ্গলমহলের অতি পরিচিত দাঁতাল হাতি ‘রামলাল’। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের একাধিক এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় পূর্ণবয়স্ক হাতিটিকে।
এই দিন সিদাডিহি, ভাউদি-সহ একাধিক এলাকার রাস্তা ধরে প্রাতঃভ্রমণ সেরে নেয় রামলাল। রাস্তার ধারে হাতিটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। দূর থেকেই রামলালের গতিবিধি দেখতে দেখা যায় অনেককে।
জঙ্গল থেকে লোকালয়ের রাস্তা ধরে রামলালের এই ঘোরাফেরা এখন অনেকটাই পরিচিত দৃশ্য হয়ে উঠেছে এলাকায়। তবে হাতির কাছাকাছি না যাওয়া এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বনদপ্তরের তরফে বারবার সতর্ক করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *