
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ কঙ্কন মুখার্জির। মঙ্গলবার রাতে গোয়ালতোড়ের পিংবনী এলাকায় অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন প্রায় ৫০-৫২ বছর বয়সি কঙ্কন মুখার্জি। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ। দুর্ঘটনায় কঙ্কন মুখার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোয়ালতোড় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।












Leave a Reply