
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বন্যার জলে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া ঘাটালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর নাগাদ বাড়ির কাছেই ভাই-বোন মিলে খেলছিল। সেই সময় অসাবধানতাবশত দুজনেই বন্যার জলে পড়ে যায়। দ্রুত একজনকে উদ্ধার করা সম্ভব হলেও তিন বছরের কন্যাশিশুটিকে কিছুক্ষণ খুঁজে পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে প্রায় দুই কিলোমিটার বন্যার জল পেরিয়ে নৌকায় করে পৌঁছন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং ঘাটালের বিধায়ক শীতল কপাট। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন রয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফেও।












Leave a Reply