
মালদা, নিজস্ব সংবাদদাতা:–গঙ্গার জলে প্লাবিত হয়েছিল ভূতনি থানা এলাকা। বাড়ি স্কুল রাস্তাঘাট সবকিছুই জলের তলায় চলে গেছিল। প্লবিতো এলাকা থেকে জল নামাতে প্রশাসনের তরফে অন্য প্রান্তে বাঁধ কেটে দেওয়া হয়েছিল। যাতে করে দ্রুত জল বেরিয়ে যেতে পারে ভূতনি থেকে। মানুষকে বাঁচাতে প্রশাসনের পদক্ষেপ তারপর দক্ষিণ চন্ডিপুর এর কাটা বাঁধের অংশে প্রায় ১০০ মিটার এখন নিশ্চিহ। প্লাবিত এলাকা থেকে জল নেমেছে কিন্তু বাঁধ কেটে দেওয়ার ফলে দক্ষিন চন্ডিপুরের এই কাটা বাঁধের অংশে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। মানুষের এই সমস্যার কথা মাথায় রেখে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছেন। জেলা প্রশাসনের নির্দেশ মতো ভাসমান তৈরি করা হচ্ছে। লোহার কাঠামোর মধ্যে ড্রাম দিয়ে এই কাটা বাঁধের অংশে ফুট ব্রিজ নির্মাণ করা হচ্ছে। যানবাহন না গেলেও পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে মানুষ পারাপার করতে পারবে। কিছুটা হলেও দুর্ভোগ কমবে বলছে সাধারণ মানুষ। তবে বর্তমান সরকারের প্রতি আস্থা রয়েছে তাই ভাঙ্গনের স্থায়ী সমাধান এবং এই কাটা বাঁধের অংশে লগ গেট তৈরি হবে বলছে সাধারণ মানুষ।












Leave a Reply