মুরগির ফার্ম তৈরি নিয়ে দুই পক্ষের বচসা, ঘটনাস্থলে পুলিশ—চাঞ্চল্য গড়বেতার তেতুলডাঙ্গায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুরগির ফার্ম তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা। ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের তেতুলডাঙ্গা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মুরগির ফার্ম তৈরি হলে দুর্গন্ধ-সহ বিভিন্ন সমস্যার আশঙ্কা রয়েছে। সেই কারণেই ফার্ম তৈরির বিষয়টি নিয়ে আপত্তি জানান স্থানীয়দের একাংশ। আর তা নিয়েই দুই পক্ষের মধ্যে বচসার সূত্রপাত বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ। দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *