দলছুট হাতির তাণ্ডব, ভাঙল টোটো! অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পড়ুয়ারা, চাঞ্চল্য নয়াবসতের মঙ্গলপাড়ায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে ভাঙল একটি টোটো। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন টোটোতে থাকা পড়ুয়ারা। সোমবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বেশ কয়েকজন পড়ুয়াকে টোটোতে করে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রাস্তায় একটি দলছুট দাঁতাল হাতিকে দেখতে পান টোটোচালক। বিপদ বুঝতে পেরে দ্রুত টোটো থামিয়ে পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে দেন চালক। এরপরই টোটোটির দিকে এগিয়ে এসে হামলা চালায় হাতিটি। হাতির হামলায় টোটোটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে চালকের তৎপরতায় পড়ুয়ারা নিরাপদে সরে যেতে সক্ষম হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। ফলে লোকালয়ে হাতির প্রবেশ ঘিরে ফের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মঙ্গলপাড়ার বাসিন্দাদের মধ্যে। বনদপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *