ফালাকাটায় বিজেপি যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।।

 

আলিপুরদুয়ার-ফালাকাটা , নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির ফালাকাটা বিধানসভা ১ নম্বর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর সুকান্ত ভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সেবা সমর্পণের’ ২৫ বছর পূর্তি উপলক্ষে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে দলের কর্মী-সমর্থক সহ বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *