
মালদা, নিজস্ব সংবাদদাতা:— তৃণমূল শ্রমিক সংগঠনের সহ-সভাপতির পর এবার তৃণমূলের যুব সভাপতির ওপর ডিম ছোড়ার অভিযোগ উঠল মালদহের বামনগোলায়। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বামনগোলা ব্লকের পাকুয়াহাট শ্যামাকালী মন্দির চত্বরে যুব সভাপতি সুজয় সাহাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে লেখা রয়েছে, “পাকুয়াহাটে তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের ডিম থেরাপি, পার্ট টু—জয় শ্রী রাম।” ভিডিওটি ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে তৃণমূল শ্রমিক সংগঠনের এক সহ-সভাপতির ওপরও ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল। এবার দলের যুব সভাপতিকে লক্ষ্য করে একই ধরনের ঘটনার অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।












Leave a Reply