
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা পরিষদ চত্বর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পাশাপাশি বাড়তি পর্যবেক্ষক নিয়োগের পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত থাকছেন জেলা পরিষদ চত্বরে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন।
উল্লেখ্য, মালদা জেলা পরিষদের মোট ৪৩টি আসনের মধ্যে ১৯ জন তৃণমূল কংগ্রেস সদস্য এবং পাঁচজন কংগ্রেস সদস্যকে সঙ্গে নিয়ে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেই অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করেই আজকের সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক চর্চা। সকাল থেকেই জেলা পরিষদ চত্বরে পুলিশি নজরদারি চোখে পড়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য।












Leave a Reply