
মালদা, নিজস্ব সংবাদদাতা:– কাঠামো পুজোর মধ্য দিয়ে কালীপুজোর প্রস্তুতি শুরু আইহোতে ! এবার ৩৫ ফুটের বিশাল কালী প্রতিমা, সঙ্গে ১৫ দিনের মেলা
ঢাকের বাদ্যি আর পুজো-অর্চনায় কালীপুজোর শুভ সূচনা! মালদার আইহোয় এবারও তৈরি হচ্ছে প্রায় ৩৫ ফুটের বিশাল কালী প্রতিমা। সঙ্গে থাকছে চোখধাঁধানো আলোকসজ্জা এবং টানা ১৫ দিন ধরে মেলা। এখন থেকেই উৎসাহে মাতোয়ারা পুজো উদ্যোক্তা থেকে এলাকাবাসী!কাঠামো পুজোর মধ্য দিয়ে মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চল সর্বজনীন কালীপুজোর প্রস্তুতির শুভ সূচনা হল সোমবার। এই উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে ঢাকের বাদ্যি এবং পুজো-অর্চনার মধ্য দিয়ে প্রচলিত রীতি-নীতি মেনে কাঠামো পুজোর আয়োজন করা হয়। এরপরই শুরু হয় কালী প্রতিমা নির্মাণের কাজ।ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় কাঠামো পুজো। এই পুজোর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল আইহো অঞ্চল সর্বজনীন কালীপুজোর প্রস্তুতি। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা। পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও আইহো অঞ্চল সর্বজনীন কালীপুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে প্রায় ৩৫ ফুট উচ্চতার বিশাল কালী প্রতিমা। প্রতিমার পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে থাকবে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা।শুধু পুজো নয়, এই উৎসবকে ঘিরে থাকছে টানা ১৫ দিনব্যাপী মেলার আয়োজন।












Leave a Reply