
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে তাঁর ই বাস ভবনে আয়োজিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। তার আহবানে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক আজ এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তিনি প্রত্যেককে কৃতজ্ঞতা জানান। এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। করান মিষ্টি মুখ।
আজকের এই বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে তিনি বিভিন্ন বিষয়ে নিজের ক্ষোভ উগরে দেন। এই প্রসঙ্গে সমুদ্রগড়ের আতশবাজি প্রদর্শনের কথা উঠে আসে। তিনি বলেন সেই সময় তিনি অনুরোধ করা সত্ত্বেও নাদন ঘাট থানার আইসি হাইকোর্টের অর্ডার আছে বলে বাজি বন্ধ রেখেছিলেন। বাজি বন্ধ রাখার পেছনে তার কোন হাত ছিল না । তাই মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে আজ সরব হন তিনি। এছাড়াও শ্রীরামপুর পূর্বস্থলী ইতিহাস ও সংস্কৃতি পরিমণ্ডলের নাম উঠে আসে তার কথায়। তিনি বলেন একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কিভাবে দখল করে নেওয়া যায় ।আজকের মঞ্চ থেকে এ প্রশ্নও তোলেন তিনি।তিনি আরো বলেন নতুন সরকার এসেছে মানুষের জন্য তারা কাজ করুক। তাতে তো কোন সমস্যা নেই কিন্তু বিনা কারণে মানুষকে হয়রানির স্বীকার করতে হচ্ছে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন করার কথাও আজ তিনি বলেন। তিনি মমতা ব্যানার্জির সাথে ছিলেন এবং আছেন। মমতা ব্যানার্জি যা নির্দেশ দেবেন আগামী দিনে সেভাবেই চলবেন বলে জানান তিনি।












Leave a Reply