মোদির প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক! গড়বেতায় খাড়গের কুশপুতুল দাহ বিজেপি যুব মোর্চার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক! আর সেই বিতর্কের প্রতিবাদে এবার পথে নামল বিজেপি যুব মোর্চা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানালেন বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা।
বুধবার বিকেলে গড়বেতা শহরে এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বিজেপি যুব মোর্চার কর্মীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তারই প্রতিবাদে কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। উল্লেখ্য, পটনার একটি অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সেখানে তিনি বলেন, ‘মোদি কা বাপ ভি যায়েগা’, অর্থাৎ ‘মোদির বাবাও যাবেন’। দর্শকদের মধ্যে থেকে একজনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে খাড়গে এই কথা বলেছিলেন বলে খবর। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। এবার সেই বিতর্কের আঁচ এসে পড়ল গড়বেতাতেও। রাজনৈতিক তরজা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *