মালদার গোবরজোনা কালীপুজোয় লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি, নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিআইজি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলার ঐতিহ্যবাহী কালী পূজা প্রস্তুতি যাবতীয় খুঁটিনাটি বিষয় পরিদর্শন করলেন ডিআইজি সহ পুলিশের কর্তারা। মালদার পুখুরিয়া থানার অন্তর্গত গোবরজোনা কালী পূজার যাবতীয় বিষয় পরিদর্শন করতে পৌঁছলেন ডিআইজি মালদা রেঞ্জ আইপিএস অঞ্জলি সিং। সঙ্গে ছিলেন জেলা পুলিশের একাধিক কর্তা সহ আধিকারিকরা। মালদা জেলার অন্যতম ঐতিহ্যবাহী কালী পূজা এই গোবরজনার কালী পূজা। এই পূজায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। দূর দূরান্ত থেকে আসা মানুষজনদের মায়ের প্রতি আস্থা আবেগ নিয়ে জমান। হাজার হাজার পাঠা বলি হয়। এত বড় জমায়েত কে মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ডিআইজি সহ পুলিশের আধিকারিকরা যাবতীয় বিষয় খোঁজখবর নিলেন। কথা বললেন উজা উদ্যোক্তা থেকে মেলা পরিচালনায় যুক্তদের সাথে নিরাপত্তা বিষয়ক দিক নিয়ে। পাশাপাশি নদীর উপরে যে বাঁশের সাঁকো রয়েছে সেটিও ঘুরে দেখলেন ডিআইজি। এ বাসের সাঁকো দিয়ে বহু মানুষ এই পূজা দেখতে মানত শোধ করতে আসেন। কোন প্রান্তে বিন্দুমাত্র যাতে ঝুঁকি না থাকে সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনিক যে ধরনের ব্যবস্থা খতিয়ে দেখলেন ডিআইজি। এই পুজোয় সর্বক্ষণ পুলিশের করা নজরদারি থাকবে ব্যবস্থাও ঠিকঠাক রয়েছে বলে জানালেন ডিআইজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *