চন্দ্রকোনারোড সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ৩৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ৩৩তম বার্ষিক সম্মেলন। রবিবার এই সম্মেলনকে ঘিরে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি তপন কুমার দাস, সম্পাদক চঞ্চল কুমার সিংহ। এছাড়াও প্রবীণ সদস্য প্রণব দত্ত, গয়ারাম মাইতি, বুবুন চক্রবর্তী, সুকান্ত শীল-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এইদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবীণ সমাজসেবী হিমাংশু বন্দ্যোপাধ্যায়। সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া, বিগত দিনের কর্মকাণ্ড এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়। ৩৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্যবসায়ী সমিতির এই বার্ষিক সম্মেলন ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *