
মালদা, নিজস্ব সংবাদদাতা:— সম্প্রতি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা ভবনের শিশু বিভাগের শৌচালয়ের সামনে যথেচ্ছ হারে আবর্জনা পড়ে থাকার ছবি ভাইরাল হয়েছিল সোসাল মিডিয়ায়। যদিও সেই ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি সবার খবর। তবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন মালদার অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী। তিনি গোটা হাসপাতাল চতুর সহ মালদা হাসপাতালের শিশু বিভাগেও পরিদর্শনে যান। হাসপাতাল সাফ-সুতরো রাখতে একগুচ্ছ নির্দেশ দেন বলে খবর। তবে সোসাল মিডিয়ায় হাসপাতালের শিশু বিভাগের শৌচালয়ের সামনে যথেচ্ছ হারে আবর্জনা পড়ে থাকার ছবি ভাইরাল করা প্রসঙ্গে তিনি বলেন, মাতুমা বিভাগের শৌচালয় প্রতিদিন তিন-চারবার করে পরিষ্কার করা হয়। সেই পরিষ্কার করার সময় আবর্জনা জড়ো করে রাখার ছবি সোসাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাড়া হয়েছিল। ছবিতে যা দেখানো হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা। মাতৃমা বিভাগের শৌচালয় নিয়মিত পরিষ্কার করা হয়। আরও পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।












Leave a Reply