
মালদা, নিজস্বসংবাদদাতা:– নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ! কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল এলাকাবাসী, ঘটনাস্থলে পুলিশ।
গাজোলে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাটি মালদা জেলার গাজোল থানার অন্তর্গত বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রত্যাশিত প্রায় ৯ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মাণ করা হচ্ছে। এই রাস্তার উপর নির্ভরশীল আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।
তবে রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের দাবি পূরণ হতে চললেও রাস্তার কাজে গুণগত মান বজায় রাখা হচ্ছে না। এর প্রতিবাদে নির্মাণকাজ আটকে দিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি।
এই ঘটনার পর রাস্তার নির্মাণকাজের গুণগত মান নিয়ে এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।












Leave a Reply