
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মানিকচক রতুয়া রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক সিভিক ভলান্টিয়ার ও অটোচালক। সোমবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন সুকান্ত মণ্ডল (৩৮) পেশায় সিভিক ভলেন্টিয়ার ও অটো যাত্রী সুবোধ ঘোষ (৪৮) তিনি রতুয়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে একটি অটো মথুরাপুর থেকে রতুয়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় মোটরবাইক নিয়ে নিজের বাড়ি খয়েরতলার দিকে যাচ্ছিলেন সুকান্ত মণ্ডল।পাশাপাশি একটি স্কুটিও রতুয়ার দিকে যাচ্ছিল। অভিযোগ, ওই সময় স্কুটার চালক একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সুকান্ত মণ্ডলের মোটরবাইকে ধাক্কা মারেন। ধাক্কার জেরে মোটরবাইক থেকে রাজ্য সড়কে ছিটকে পড়েন সুকান্ত। ঠিক সেই সময় পিছন থেকে আসা অটোটি তার উপর দিয়ে চলে যায় এবং পরবর্তীতে সেটিও যাত্রী সহ দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই স্কুটার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তড়িঘড়ি জখম সুকান্ত মণ্ডল ও সুবোধ ঘোষ সহ অন্যান্য অটো যাত্রীদের মানিকচক গ্রামীণ হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক জানান সুকান্ত মণ্ডল ও সুবোধ ঘোষ উভয়েই মৃত। পুলিশ সূত্রে জানা গেছে মৃত সুকান্ত মন্ডল মানিকচক থানায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার, অন্যদিকে মৃত সুবোধ ঘোষ রতুয়ার বাসিন্দা পেশায় তিনি অ্যাম্বুলেন্স চালক। মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছাতে কান্নার রোল নেমে আসে মানিকচক গ্রামীণ হাসপাতালে। অন্যদিকে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় মৃতদেহ নিয়ে যায় থানায়। আটক করা হয় দুর্ঘটনা গ্রস্থ অটোটি, সাথে চালকের খোঁজ করা হচ্ছে বলে জানা গেছে।












Leave a Reply