
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের বাসরা ছটঘাটে তিনটি বুনো হাতির আগমনে ছড়াল আতঙ্ক। রবিবার সকালে আচমকাই তিনটি বুনো হাতি ছটঘাটের সামনে চলে আসে। সেই সময় ছটঘাট নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন বেশ কয়েকজন কর্মী। হাতির দলকে সামনে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। বন দফতরের কর্মীরা তৎপরতার সঙ্গে হাতিগুলিকে সেখান থেকে সরিয়ে পুনরায় জঙ্গলে পাঠিয়ে দেন।












Leave a Reply