
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কেরানিতলায় আদি উত্তরণ ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এবার বিশেষ আকর্ষণ অন্নপূর্ণা যোজনার আদলে তৈরি মণ্ডপ। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার বিষয়টিই মণ্ডপসজ্জার মধ্য দিয়ে তুলে ধরেছেন উদ্যোক্তারা।
পাশাপাশি ভারতীয় সনাতন সংস্কৃতির প্রাচীন ইতিহাসও ছবি ও তথ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ চত্বরে। সোমবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুজো উপলক্ষে রয়েছে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গে নজরকাড়া আলোকসজ্জা। উদ্বোধনের পর থেকেই মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সব মিলিয়ে থিম, ঐতিহ্য ও আলোকসজ্জার মেলবন্ধনে নজর কাড়ছে আদি উত্তরণ ক্লাবের জগদ্ধাত্রী পুজো।












Leave a Reply