হনুমান মন্দির থেকে চুরি গেল স্বয়ং হনুমানের মূর্তি! একদিকে ক্ষোভ , অন্যদিকে আতঙ্ক এলাকাবাসীর।

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল :- কোনও দোকান, বাড়ি কিংবা মন্দির থেকে দেবদেবীর অলংকার চুরির ঘটনা নয়, এবার সরাসরি মন্দির থেকেই চুরি হয়ে গেল স্বয়ং হনুমানের মূর্তি। মঙ্গলবার সাতসকালে এমন ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার রিয়েল কাজোড়া জল ট্যাঙ্কের কাছে অবস্থিত একটি হনুমান মন্দিরের। স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার রাতেই কোনও এক সময় মন্দির থেকে হনুমানের মূর্তিটি চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে, তেমনই বেড়েছে আতঙ্ক। এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। মন্দির থেকে হনুমানের মূর্তি চুরির এই ঘটনায় বর্তমানে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *