শিয়ালদহ দক্ষিণ শাখায় নিকাশি নালায় ধস, বসে গেল রেললাইনের একাংশ; বিপর্যয়ের আশঙ্কা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপত্তি। একটি বহু পুরনো নিকাশি নালায় ধস নামায় তার উপরে থাকা রেললাইনের একাংশ বসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নীচের জলের পাইপলাইনও। ব্যস্ত দিনে এই ঘটনাকে কেন্দ্র করে রেল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই রয়েছে বহু পুরনো ওই নিকাশি নালা। সেটি ধসে পড়ায় তার ঠিক উপরে থাকা রেললাইনের একাংশ বসে যায়। একই সঙ্গে নীচে থাকা জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে রেল সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইন হওয়ায় এখনও পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। পরিস্থিতির দিকে নজর রাখছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *