সুতির কাশিমনগরে ২৯তম বৈষ্ণব সম্মেলন, শেষ দিনে ১০ হাজার ভক্তের জন্য খিচুড়ি মহাপ্রসাদের আয়োজন।

সুতি, নিজস্ব সংবাদদাতা: হরিনাম সংকীর্তন, শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন এবং ধর্মীয় আলোচনায় ভক্তিময় হয়ে উঠল সুতির কাশিমনগর। কাশিমনগর গৌড় ভক্তবৃন্দের পরিচালনায় আয়োজিত বিরাট বৈষ্ণব সম্মেলন এ বছর ২৯তম বর্ষে পদার্পণ করল।

শনিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই ধর্মীয় অনুষ্ঠান সোমবার শেষ হয়। সম্মেলনে দূরদূরান্ত থেকে বহু ভক্ত উপস্থিত হন। ভক্তিমূলক সংগীত, হরিনাম সংকীর্তন এবং ধর্মীয় আলোচনায় অংশ নেন তাঁরা। শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও মহাপ্রভুর আরাধনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

সম্মেলনের শেষ দিনে প্রায় ১০ হাজার ভক্তের জন্য খিচুড়ি মহাপ্রসাদের আয়োজন করা হয়। একসঙ্গে বসে ভক্তিভরে মহাপ্রসাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তরা।

দীর্ঘ ২৯ বছরের এই ধর্মীয় ঐতিহ্যকে ঘিরে কাশিমনগর বৈষ্ণব ভক্তদের এক বিশেষ মিলনক্ষেত্র হয়ে উঠেছে। সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজক ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের বক্তব্য তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *