উপ-প্রধানসহ মোট তিন জন সদস্য তৃণমূল ছেড়ে এন সি পি আই তে বহরমপুরে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ফের মুর্শিদাবাদের এনসিপিআই এর শক্তি বৃদ্ধি। এবার বহরমপুরের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটের জেতা তিন জন গ্রাম পঞ্চায়েত সদস্য তাদের কর্মী সমর্থক অনুগামীদের নিয়ে বৃহস্পতিবার এন সি পি আই পরিবারের যুক্ত হলেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন সংখ্যালঘু সেলের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আমানুল্লাহ শেখ সহ বিভিন্ন দলের প্রায় শতাধিক কর্মী সমর্থক। এই যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম উপপ্রধান শামসুর হাবিব নির্বাচিত সদস্য তপন মন্ডল ও ইসমাইল সেখ।এদিন যোগদানকারীদের হাতে এন সি পি আই এর পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান নবাগতদের বহরমপুর মুর্শিদাবাদ অর্গানাইজিং ডিস্ট্রিক্ট এর সভাপতি রাজীব ঘোষ।ছিলেন জেলা সহ-সভাপতি সোমনাথ মন্ডল, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান, সম্পাদক মন্ডলীর সদস্য নীলাদ্রি শেখর মন্ডল, চন্দন বিশ্বাস, জেলানেত্রী মোমবাসা চক্রবর্তী প্রমুখ। যোগদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এন সি পি আই এর মুর্শিদাবাদ এর জেলা সভাপতি রাজীব ঘোষ বলেন, সর্বভারতীয় সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের নির্দেশে ও সম্মতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। আগামীতে মুর্শিদাবাদ এর মত জেলায় এন সি পি আই খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌছবে রাজনৈতিকভাবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জেলায় অনেকেই বিভিন্ন ব্লক ও গ্রাম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে চাইছেন, জেলা সভাপতির সংযোজন। পাশাপাশি জেলা সভাপতির সংযোজন রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদেও সিপিএম কংগ্রেস এবং তৃণমূল পরীক্ষিত এবং প্রত্যাখ্যাত। ফলে জনকল্যাণ করতে চাইছেন যারা, নেতৃত্ব বা জনপ্রতিনিধি, তাদের জন্য সর্বধর্ম সমন্বয়ে দরজা খোলা রয়েছে এনসিপিআই তে। সেদিকেই ধাবিত হচ্ছেন মানুষ। যোগদানকারী উপপ্রধান শামসুর হাবিব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর উন্নয়ন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অগ্রগতির পদক্ষেপ এর সঙ্গে আমরা যুক্ত হতেই তৃণমূল ছেড়ে আসলাম। তৃণমূল, কংগ্রেস, সিপিএমের কোন রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই। জেলা সহ-সভাপতি সোমনাথ মন্ডল কে এই পঞ্চায়েত কেন্দ্রিক বিষয়ে রাজনৈতিকভাবে এন সি পি আই এর পক্ষ থেকে ‘নোডাল’ করার কথা ঘোষণা করেন জেলা সভাপতি রাজীব ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *