ঘুষ নেওয়ার অভিযোগে মালদা রেলওয়ে ডিভিশনের ক্লার্ককে গ্রেপ্তার করল সিবিআই।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – ঘুষ নেওয়ার অভিযোগে মালদা রেলওয়ে ডিভিশনের অফিস সুপারেন্টেন্ড (ক্লার্ক) উমা শংকর পাণ্ডেকে গ্রেপ্তার করল সিবিআই। বৃহস্পতিবার প্রায় ৬ ঘণ্টা জেরার পর রাত পৌনে এগারোটা নাগাদ গ্রেপ্তার করা হয় ওই করণিককে। বৃহস্পতিবার রাতেই সিল করে দেওয়া হয়েছে ওনার কোয়ার্টারও। বিষয়টি নিয়ে এখৎও পর্যন্ত সিবিআইয়ের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া না হলেও সিবিআই সূত্রে খবর ওনাকে ঘুষ নিতে হাতে নাতে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *