
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- লোকালয়ে বুনো হাতির হানায় আতঙ্কিত গ্রামবাসীরা। বৃহস্পতিবার গভীর রাতে একটি বুনো হাতি হানা দিয়ে ভেঙে তছনছ করে দিল এক বাসিন্দার বসতঘর। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি চিরাতিপাড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই লোকালয়ে ঢুকে পড়ে একটি বুনো হাতি। এরপর এলাকার বাসিন্দা বিনয় রায়ের বাড়িতে হানা দিয়ে তাঁর শোবার ঘরটি ভেঙে চুরমার করে দেয়। সেই সময় ঘরের ভিতরেই ঘুমিয়ে ছিলেন বিনয়বাবু। আচমকা ঘরের বেড়া ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। পরিস্থিতি বুঝতে পেরে কোনওরকমে ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি।হাতির তাণ্ডবে বসতঘর ভেঙে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন বিনয় রায়। রাতের অন্ধকারে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারাও।












Leave a Reply