আজকের রেসিপিঃ ইলিশ ফুলকপি তরকারি।।।।

উপকরণ : ৫-৬ পিস ইলিশ মাছের টুকরা ধুয়ে রাখুন। ফুলকপির টুকরা ২ কাপ, পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৩-৪টি, তেল পরিমাণ মতো এবং জল অল্প।

প্রস্তুত প্রণালি : একটি কড়াইয়ে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে একে একে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ এবং অল্প পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। তারপর তাতে ইলিশ মাছের টুকরা এবং ফুলকপির টুকরা দিয়ে আরও একটু কষিয়ে তাতে অল্প পরিমাণ এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *