তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম মহকুমার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মঙ্গলবার ছয় মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া থেকে ওই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার প্রকাশ মৃধা।দৌড় প্রতিযোগিতায় মোট ১00 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল কে মানপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা , বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানায় ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি সুমন্ত সিনহা ও সম্পাদক অশোক ভট্টাচার্য।দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী কে ৫000 টাকা ,স্মারক ও মানপত্র দেওয়া হয় ,দ্বিতীয় স্থানাধিকারীকে ৩000 টাকা, স্মারক ও মানপত্র দেওয়া হয় এবং তৃতীয় স্থানাধিকারী কে 2000 টাকা , স্মারক ও মানপত্র দেওয়া হয় ।এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককেই স্মারক ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। ঝাড়গ্রাম মহকুমার ১00 বছর উদযাপন উপলক্ষে ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাব দৌড় প্রতিযোগিতার আয়োজন করায় খুশি সর্বস্তরের মানুষ জন।











Leave a Reply