
নরেন্দ্রপুর, নিজস্ব সংবাদদাতা: ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকে গতকাল বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর রাতেই নরেন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়। রাতভর থানায় থাকার পর আজ সকালে তাঁকে বিশাল পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, বিধায়কের কাছ থেকে নগদ দু’লক্ষ টাকা এবং ছ’টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
বিধায়ককে আদালতে পেশ করার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিশাল পুলিশ বাহিনীর নিরাপত্তায় তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়।












Leave a Reply