শীতার্ত অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দিল তৃণমূল।

আবদুল হাই, বাঁকুড়াঃ জাতীয় দিদির সৈনিক এবং কাশিনাথ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ কর্মসূচী পালিত হল জেলার বেলিয়াতোড়ে। বুধবার বেলিয়াতোড় স্টেট ব্যাঙ্কের সামনে একটি পথসভার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি বেলিয়াতোড় এবং ছাঁন্দার গ্রাম পঞ্চায়েতের এলাকার শতাধিক দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। খুশি এলাকার মানুষজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দিদির সৈনিক এর সভাপতি রাহুল সেন, সম্পাদক নন্দদুলাল মুখার্জি, আইনজীবী রূপক ভট্টাচার্য, মহিলা নেত্রী রিঙ্কু রায়, রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের জেলা সম্পাদক কাজল চৌবে,
জেলা সংখ্যালঘু সেলের নেতা মহম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবী অশোক বাঙ্গাল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *