হাটগ্ৰামের পিছিয়ে পড়া মানুষদের নয়নের মণি সন্তোষ দত্ত প্রয়াত।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ চলে গেলেন কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য সন্তোষ দত্ত।বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের হাটগ্রামে বাড়ি।একাধারে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। ১৯৮০ সাল থেকে আজীবন সদস্য ছিলেন এই পার্টির । ভারতীয় কমিউনিস্ট পার্টির ” হাটগ্রাম লোকাল কমিটির ” দীর্ঘদিনের সম্পাদক ছিলেন তিনি । ছাত্র যুব গণ আন্দোলনের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন । অন্যদিকে তিনি ছিলেন সৎ, সাহসী, নির্ভীক, শিক্ষাদরদী, সমাজসেবী ।স্বাক্ষরতা মিশনের সাথে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন । হাটগ্রামের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষাদানে আজীবন ব্রতী ছিলেন । তিনি নিজেও ছিলেন ইংরেজি বিষয়ে স্নাতক উত্তীর্ণ । শুধু শিক্ষাদানই নয় মানুষের বিপদের সময় তিনি মানুষের পাশে দাঁড়াতেন । কমরেড সন্তোষ দত্তর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *