কোচবিহারে ফের অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত দোকান, ঘটনাস্থলে পুরসভার চেয়ারম্যান।

মনিরুল হক, কোচবিহারঃ ফের অগ্নি কাণ্ডের ঘটনা ঘটল কোচবিহারে। গতকাল রাতে পঞ্চরঙ্গী মোড় এলাকায় একটি গালামালের দোকানে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকানটির বেশীর ভাগ অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতিরা ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এনিয়ে ওই দোকানের মালিক অভিষেক সরকার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে,
এদিন ওই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কাউন্সিলার শুভজিত কুণ্ডুকে সাথে নিয়ে অগ্নিকান্ডে ভস্মীভূত ওই দোকান পরিদর্শন করেন। পৃথক ভাবে সেখানে যান ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কান্সিলার অভিজিৎ দে ভৌমিকও।
সম্প্রতি ভবানীগঞ্জ বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন দোকানের মালিক। ফের শহরের পঞ্চরঙ্গী মোড় এলাকায় এমন অভিযোগ ওঠায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *