সম্পত্তির ভাগ না দেওয়ায় ছেলে-বৌমার হাতে আক্রান্ত বৃদ্ধ বাবা, থানায় লিখিত অভিযোগ দায়ের।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সম্পত্তির ভাগ না দেওয়ায় বৃদ্ধ বাবা কে বেধড়ক মারধর করলো ছেল ও বৌমা।ছেলে বৌমার হাতে মারধর খেয়ে রক্তাক্ত অবস্থায় থানায় হাজীর হলে বছর সত্তর বয়সের বৃদ্ধ নিত্যানন্দ সাহা।পুলিশে কাছে ছেলে-বৌমার অত্যাচারের বিবরণ জানিয়ে অভিযোগ দায়ের করছেন।
এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত বিদ্যাধরী পল্লী এলাকায়।
স্থানীয় সুত্রে জানা যায়, সম্পত্তির ভাগ না দেওয়ায় প্রতিনিয়ত বৃদ্ধ বাবা কে মারধোর করতো ছোট ছেলে ও বৌমা। এমনটাই অভিযোগ বৃদ্ধ বাবার। আর এই নিয়ে সব সময় অশান্তি করতো ছোট ছেলে ও তার স্ত্রী।এদিন দুপুরে প্লাস্টিকের কিছু বোতল গুড়িযে রাখেন ওই বৃদ্ধ ও তাঁর স্ত্রী। সেই সমস্ত বোতল ফেলে দেয় ছোট ছেলে ও বৌমা।এই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে শুরু হয় অশান্তি।অভিযোগ সেই অশান্তির জেরে বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করে ছোট ছেলে ও বৌমা ।ছেলে বৌমার হাতে বেধড়ক মারধর খেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে ওই বৃদ্ধ। স্থানীয় যুবক ওই বৃদ্ধ কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
অভিযুক্ত ছেলে বৌমার বিরুদ্ধে ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *