নয়াগ্রামে কুঁয়াতে পড়ে এক ব্যক্তির মৃত্যু এলাকায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  নয়াগ্ৰামের শালগেড়িয়া গ্রামে কুঁয়োয় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে ওই ব্যক্তির নাম, বলরাম বিশ্রা। স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গেছে রবিবার রাত্রে বাইকে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শালগেড়িয়া গ্রামে রাস্তার ধারে থাকা একটি কুঁয়োয় পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়াগ্রাম থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পুলিশ ও দমকলের চেষ্টায় তাকে কুঁয়া থেকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। বিষয়টি জানাজানি হতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার নয়াগ্রাম থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়।সেই সঙ্গে নয়াগ্রাম থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্থানীয় বাসিন্দারা বলেন দ্রুতগতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার ফলে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *