নয়াগ্রামে শ্বশুর বাড়িতে এসে গলায় ফাঁস লাগিয়ে জামাইয়ের আত্মহত্যা এলাকায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চিরপিটির জঙ্গলে একটি গাছের ডগায় এক যুবক কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি নয়াগ্রাম থানার পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নয়াগ্রাম থানার পুলিশ গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ টি উদ্ধার করে । মৃত যুবকের নাম সাউ বারিক, তার বয়স 27 বছর, তার বাড়ি উড়িষ্যার সদর থানার দুধিশোল গ্রামে। তার শশুর বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার গড়দুয়ারা গ্রামে । শনিবার সকালে শ্বশুর বাড়িতে সে এসেছিল। রবিবারে ও সে শ্বশুরবাড়িতে ছিল। কিন্তু তাকে সোমবার ভোর থেকে আর খুঁজে পাওয়া যায়নি । অবশেষে লোকমুখে শুনে ঘটনাস্থলে এসে মৃতদেহ টি শনাক্ত করেন তার শ্বশুরবাড়ির লোকেরা । শ্বশুর বাড়িতে এসে জামাই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। কি কারণে ওই যুবক শ্বশুর বাড়িতে এসে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *